মেয়েটি আমাকে ফোন করে ফিসফিস করে বলল, কেউ বাসায় নেই, ইচ্ছা হলে আসতে পার। আমি পড়িমড়ি করে ছুটে গিয়ে দেখি,
আসলেই কেউ নেই বাসায়!
ভ্যালেন্টাইন ডে-তে এক প্রেমিক গেছে রেস্টুরেন্টে। উদ্দেশ্য ঐ রেস্টুরেন্টের সুন্দরী ওয়েট্রেসকে প্রেম নিবেদন করা। সুন্দরী ওয়েট্রেস এগিয়ে এল।
: কি দেব আপনাকে?
:একটা কাটলেট , কফি আর...
:আর?
:আর তোমার মুখ থেকে দাও কোন ভালোবাসার বানী � যা শোনার জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করছি।
সুন্দরী ওয়েট্রেস অর্ডার নিয়ে চলে গেল। কিছুক্ষনের মধ্যেই কাটলেট আর কফি তার টেবিলে নামিয়ে রাখল। এবার উদগ্রীব প্রেমিক বাড়িয়ে দিল গলা কিছু শোনার অপেক্ষায়।
:কোন ভা..ভালোবাসার বানী..?
: সুন্দরী ওয়েট্রেস এবার মোহনীয় ভঙ্গিতে মাথা নামিয়ে আনল প্রেমিকটির কানের আছে। তারপর ফিসফিস করে বলল,�কাটলেটটা খেও না। ওটা দুইদিন আগের।�
________________________________________
স্কুলপড়ুয়া নাতনী এসে নানির কাছে জিজ্ঞেস করছে, আচ্ছা নানি, পরকীয়া প্রেম কি?
নানি বসে বসে ঝিমুচ্ছিলেন, প্রায় লাফ দিয়ে উঠলেন। হাঁটা শুরু করলেন। নাতনী পিছু নিল। দোতলার দিকে যাচ্ছে তারা। ধুলো-ময়লা মাকড়সার জালে ভরা জায়গাগুলো। কেউ আসে না সাধারণত। নানি অনেক জোরে হাঁটার চেস্টা করছেন। একটা দেয়াল আলমারির সামনে এসে থামলেন। তালা খুললেন।
একটা কংকাল গড়িয়ে পড়ল।
No comments:
Post a Comment